নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
এসেছিলেন দাদার শ্বশুরবাড়ি। আর সেখানে এসেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে পুরুলিয়া জেলার আদ্রা থানার বেকো গ্রামে। উদ্ধার করে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান ওই যুবক মৃত। মৃত যুবকের নাম উজ্জ্বল মণ্ডল (৩৫)। তিনি বাঁকুড়ার শালতোড় থানা এলাকার বাসিন্দা। বেকো গ্রামে দাদার শ্বশুর বাড়িতে এসেছিলেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।








Post Comment