insta logo
Loading ...
×

থানার সামনে অগ্নিকাণ্ড

থানার সামনে অগ্নিকাণ্ড

অমরেশ দত্ত, মানবাজার:

মানবাজার হাসপাতাল চত্বরের পাশে ও মানবাজার থানার বিপরীতে আগাছায় হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শনিবার সন্ধ্যা নাগাদ মানবাজার হাসপাতাল চত্বরের পাশে ও মানবাজার থানার বিপরীতে আগাছায় হঠাৎই আগুন দেখতে পান এলাকার স্থানীয় মানুষজন। আগুন লাগার পরেই দমকল বিভাগের কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। দমকল বিভাগের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Post Comment