নিজস্ব প্রতিনিধি , কাশিপুর :
পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত হল কালো পাথর বোঝাই ট্রাক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার দুপুরে তালাজুড়ি- কুলতোড়া সড়কে পাহাড়পুর সেতুর কাছে ওই ট্রাক্টর টি দেখতে পায় পুলিশ। পুলিশকে দেখা মাত্রই ট্রাক্টর থামিয়ে সেখান থেকে চম্পট দেয় চালক। এরপরেই পুলিশ কর্মীরা ট্রাক্টরের কাছে গিয়ে দেখেন তাতে কালো পাথর বোঝাই রয়েছে। পুলিশ ওই ট্রাক্টরটি ওজন করে জানতে পারে প্রায় আড়াই টন কালো পাথর রয়েছে। এই ঘটনায় বাজেয়াপ্ত ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।











Post Comment