insta logo
Loading ...
×

টোটো সহ ধৃত ৩ লোহা কারবারি

টোটো সহ ধৃত ৩ লোহা কারবারি

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

রাতে নেমেছে অন্ধকার। আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে লোহার যন্ত্রাংশ নিয়ে পালানোর পথে তিন যুবককে বমাল গ্রেফতার করল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ। ধৃতরা হল ঝাড়খণ্ডের জামশেদপুরের আজাদবস্তি এলাকার বাসিন্দা শাহবাজ আনসারি, বলরামপুর চামড়া গোডাউন এলাকার সম্রাট হুসেন ও সাপুয়া গ্রামের বাসিন্দা আকাশ ভূঁইয়া। তাদের কাছ থেকে কারখানার লোহার যন্ত্রাংশ ও একটি টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বলরামপুর মাসির বাড়ির দিক থেকে বাঁধডি গ্রামের দিকে যাওয়ার পথে তাদের ধরে ফেলে পুলিশ। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment