নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ফের অবৈধ বালি পাচার রুখল পুলিশ। পাচার করার পথে ৯০ সি এফ টি বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। গ্রেফতার চালক রাজেশ মাহাত। ধৃতের বাড়ি ঝালদা থানার পুস্তি গ্রামে। মঙ্গলবার বিকেলে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে বেআইনি ভাবে সুবর্ণরেখা নদী থেকে বালি তুলে একটি ট্রাক্টর জারগো – পুস্তি সড়ক ধরে যাচ্ছে। পুস্তি রেল গেটের কাছে ট্রাক্টরটি আটক করে পুলিশ। বাজেয়াপ্ত বালি বোঝাই ওই ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ। বুধবার ধৃত চালককে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।











Post Comment