নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
একেবারে সাতসকালে ট্রেলারের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। সোমবার পুরুলিয়া মফস্বল থানার ছড়রা-নদিয়াড়া সড়কের ওপর ওই নদিয়াড়া গ্রামে এই পথ দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। মৃতদেহ নিয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ থেকে তারা ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন। সকাল সাড়ে ছ’টা থেকে সাড়ে ন’টা পর্যন্ত অবরোধ হয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। তবে মৃত সাইকেল আরোহীর নাম ও পরিচয় জানা যায়নি। পরে অবশ্য পুলিশের আশ্বাসে তিন ঘন্টা পর অবরোধ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কের ওপর দিয়ে অবিরাম যানবাহন চলাচল করে। ফলে জনবসতি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।










Post Comment