insta logo
Loading ...
×

নারী দিবস উদযাপন, পদযাত্রায় মন্ত্রী

নারী দিবস উদযাপন, পদযাত্রায় মন্ত্রী

অমরেশ দত্ত, মানবাজার:

কেউ কথার মারপ্যাঁচ খাটিয়ে বলছেন নারী দি বস। বাস্তবিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, যে দেশের রাষ্ট্রপতি একজন নারী, সেখানে নারী তো বস হবেই। পুরুলিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও মানবাজার ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানবাজার ব্লক অফিস থেকে একটি পদযাত্রাটি শুরু হয় এবং মানবাজার কৃষক বাজার হয়ে মানবাজার ব্লক অফিসে শেষ হয়। এদিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ধনঞ্জয় কুমার, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহকারি সভাপতি দিলীপ পাত্র সহ বিশিষ্টজনেরা।

Post Comment