নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
নিজের বাড়ি থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার সালকা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম শ্যামল মণ্ডল (৩৫)। মঙ্গলবার রাতে বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই তাকে ঝুলতে দেখা যায়। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।











Post Comment