নিজস্ব প্রতিনিধি, আড়শা :
বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু। তাঁর নাম বৃন্দাবন গঁরাই (৮৪)। বাড়ি পুরুলিয়ার আড়শা থানার ঝুঁজকা গ্রামে। সোমবার নিজের বাড়ির বাইরে রাস্তা পারা হওয়ার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। পরিবারের লোকজন আহত বৃদ্ধকে প্রথমে সিরকাবাদ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।











Post Comment