নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
ফের বালি পাচার রুখল পুলিশ। পুরুলিয়ার কাশিপুর থানার পুলিশ বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল। রবিবার কাশিপুর – ঝাঁপড়া সড়কে টহল দিতে দিতে কাশিপুর থানার একটি পুলিশ গাড়ি ব্যাঁচিবনা মোড়ে পৌঁছাতেই বালি ভর্তি ট্রাক্টর ছেড়ে একজনকে পালিয়ে যেতে দেখা যায়। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন নম্বর প্লেট বিহীন ওই ট্রাক্টরে বালি বোঝাই করা রয়েছে। তবে বালি পরিবহনের কোনো বৈধ নথি ট্রাক্টরে নেই। এই ঘটনায় চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে।











Post Comment