নিজস্ব প্রতিনিধি, হুড়া:
প্রতিবেশীর রডের আঘাতে রক্তাক্ত যুবক। ঘটনা রবিবার দুপুরে।পুরুলিয়ার হুড়া থানার পলমা গ্রামের এই ঘটনায় জখম হয়েছেন ওই গ্রামের বাসিন্দা কালিপদ বাউরি। জখম যুবক রবিবার রাতেই হুড়া থানায় প্রতিবেশী সৃষ্টিধর বাউরি ও তার স্ত্রী কল্পনা বাউরি বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়ে হ্যাঁ অভিযোগের ভিত্তিতে জানিয়েছেন রবিবার দুপুরে তিনি বাড়িতে শুয়েছিলেন। চেঁচামেচিতে তার ঘুম ভাঙলে তিনি দেখেন প্রতিবেশী সৃষ্টিধর বাউরি ও তার স্ত্রী কল্পনা বাউরি তার বিধবা মাকে গালিগালাজ করছে। প্রতিবাদ করলে তাকে লোহার রড দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। মার খেয়ে ওই যুবক রক্তাপ্লূত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে ফের ধারালো অস্ত্র নিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগক্রমে মামলা রুজু করেছে হুড়া থানার পুলিশ।











Post Comment