insta logo
Loading ...
×

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

সোমবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার ঠিক আগেই পুরুলিয়া জেলা স্কুলের এক মেধাবী পরীক্ষার্থী রহস্যজনক ভাবে নিখোঁজ।
ওই পরীক্ষার্থীর নাম সম্পদ টুডু। তার বাড়ি বান্দোয়ান থানার কেন্দাপাড়া গ্রামে। ২০২৩ সালে পুরুলিয়া জেলা স্কুল থেকে ৬২০ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে। এবছর সে বিজ্ঞান বিভাগে পুরুলিয়া জেলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পড়াশোনার জন্য পুরুলিয়া শহরের রামবাঁধ পাড়ায় মা ও দিদির সাথে ভাড়া বাড়িতে বাস করে সম্পদ। শনিবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবার বিষয়টি পুরুলিয়া টাউন থানায় জানালে, ঘটনার তদন্তে নেমে ওই ছাত্রের খোঁজ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নিখোঁজ ছাত্রের মোবাইল বাড়ির মধ্যেই পাওয়া গিয়েছে। ওই এলাকা সহ পুরুলিয়ার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুরুলিয়া জিআরপি থানাতে জানানো হয়েছে। পুরুলিয়া রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment