অমরেশ দত্ত, মানবাজার:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র পিষেছে শিক্ষামন্ত্রীর গাড়ি। এমন অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে, সোমবার রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের সমর্থনে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-র অবিলম্বে পদত্যাগ এবং গ্ৰেফতারির দাবিতে রবিবার ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন- এর পক্ষ থেকে মানবাজারে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা। শনিবার দুপুরে ওয়েপকুপার বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বামপন্থী ছাত্ররা ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গুরুতর জখম হন বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাঁদের ভর্তি করা হয় কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে। মূলত এরপরই যাদবপুর চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি।পাশাপাশি এদিন সিপিআইএম ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে মানবাজার হাসপাতাল মোড়ে সন্ধ্যাবেলায় আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা।











Post Comment