insta logo
Loading ...
×

বিয়ে বাড়িতে ধুন্ধুমার! বরযাত্রী ভার্সাস কনেপক্ষ

বিয়ে বাড়িতে ধুন্ধুমার! বরযাত্রী ভার্সাস কনেপক্ষ

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

বরযাত্রী বনাম কনেপক্ষ। বিয়ে বাড়িতে ধুন্ধুমার কাণ্ড। অভিযোগ, বিয়ে বাড়ির অনুষ্ঠানে বরযাত্রীদের মারে জখম হয়েছেন কনেপক্ষের কয়েকজন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পুরুলিয়া জেলার বরাবাজার থানার রাঙ্গাগোড়া গ্রামে। সোমবার বরাবাজার থানায় অভিযোগ দায়ের করে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বোড়াম থানার মহেশপুর গ্রামের গৃহবধূ মুনু মাহাত জানিয়েছেন রবিবার রাতে তার ছেলে রাসবিহারী মাহাত ও তার বন্ধু বিশ্বনাথ মাহাত রাঙ্গাগোড়া গ্রামে একটি বিয়ে বাড়িতে গিয়েছিল। সেখানে মানপুর গ্রাম থেকে আসা বরযাত্রীর কয়েকজন তাদের বেধড়ক পেটায়। মারের চোটে জখম দুজনকে আত্মীয় পরিজনেরা উদ্ধার করে প্রথমে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঝাড়খণ্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment