insta logo
Loading ...
×

আধমরাদের ঘা মারতে তৈরি সবুজ সাথি

আধমরাদের ঘা মারতে তৈরি সবুজ সাথি

অমরেশ দত্ত, মানবাজার:

কবিগুরু লিখেছিলেন, “ওরে নবীন, ওরে আমার কাঁচা, / ওরে সবুজ, ওরে অবুঝ, / আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।” সমাজের সেই আধমরা অংশকে নতুন করে বাঁচানোর পথে এগিয়ে এলো নবীন প্রজন্ম৷ এ যাত্রায় তাদের বাহন সবুজ সাথীর দু চাকা।
মানবাজার ১নং ব্লক থেকে মঙ্গলবার মানবাজার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল সাইকেল। সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে খুশির আমেজে শিক্ষার্থীরা। এদিন বিদ্যালয়ের শিক্ষার্থী কুদা গ্রামের নন্দিনী সুস্মিতা শবর, মালডি গ্রামের মঞ্জু শবর, বামনী গ্রামের সুলেখা চন্দ, বাঘাবাইদ গ্রামের সীমা হাঁসদা জানায়, “বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেকটাই। পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় কাজে বাজার আসতে হয়। তাই এই সাইকেল পেয়ে আমাদের খুবই উপকার হয়েছে।”

ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে রাজ্যে পালা বদলের পর সরকারের একটি বিশেষ উদ্যোগ, সবুজ সাথী প্রকল্প। শিক্ষাবিদরা মনে করেন, রাজ্যে শিক্ষার হার বৃদ্ধি করা এবং স্কুলছুটের সংখ্যা কমানোর লক্ষ্য নিয়ে রাজ্য সরকারের সফল প্রকল্প হল সবুজ সাথী। এদিন উপস্থিত ছিলেন মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, সবুজ সাথী প্রকল্পের নোডাল অফিসার সমর পাল সহ অন্যান্য আধিকারিকরা।

Post Comment