নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
রেল লাইন থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মহিলার বয়স ৬৫ বছর। বৃহস্পতিবার রাতে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া – চান্ডিল শাখায় বলরামপুর স্টেশনের অদূরে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শুক্রবার সকালে দেহটি উদ্ধার করে জিআরপি থানার পুলিশ। তার পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছে তারা।








Post Comment