নিজস্ব প্রতিনিধি কেন্দা:
বিয়ে ঠিক করেছিল পরিবার। মত ছিলো না কিশোরীর। দেখাশোনার পরিকল্পনার আগাম খবর পেয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। বৃহস্পতিবার পুরুলিয়ার কেন্দা থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের চান্ডিল এলাকা থেকে এক নাবালিকাকে কেন্দা এলাকায় এক গ্রামের আত্মীয় বাড়িতে নিয়ে আসা হয়েছিল। বিয়ের পাকা দেখা করার জন্য বাঁকুড়া থেকে পাত্র পক্ষের লোকজনের আসার কথা ছিল। খবর পায় কেন্দা থানার পুলিশ। খবর দেওয়া হয় চাইল্ড লাইনকে। নাবালিকার পরিবারকে থানায় ডেকে বোঝানো হয়। পাশাপশি ওই নাবালিকাকে উদ্ধার করে পুরুলিয়ার একটি হোমে পাঠানো হয়েছে।










Post Comment