insta logo
Loading ...
×

কোথায় হারালো দরবারি ঝুমুর? কর্মশালায় খোঁজ

কোথায় হারালো দরবারি ঝুমুর? কর্মশালায় খোঁজ

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে দরবারি ঝুমুর। যে দরবারি ঝুমুর ক্লাসিক্যাল সংগীতের মর্যাদা পেতো, সেই ঝুমুর চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে। শিল্পীদের এমন আক্ষেপ দূর করতে লোকসংস্কৃতির জেলা পুরুলিয়ায় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঝুমুর শিল্পকে এক ভিন্ন মাত্রা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিন দিন ব্যাপী ঝুমুর গানের কর্মশালার সূচনা হল পুরুলিয়ায়। বুধবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ওই কর্মশালার সূচনা হয়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে মোট ১০০ জন শিল্পীদের নিয়ে চলে এই কর্মশালা।
পশ্চিম মেদিনীপুর থেকে আগত ঝুমুর শিল্পী গোপাল মাহাতো, পুরুলিয়ার ঝুমুর শিল্পী গিরিধারী বাউরি বলেন, ঝুমুর নামক এই ঐতিহ্যবাহী সংগীতটির অন্যতম অলংকার দরবারি ঝুমুর। জনমানসে যাতে এই সংগীত ধারাটি বহাল থাকে সেই লক্ষ্যে এই কর্মশালা আয়োজিত হয়।
পুরুলিয়া মানভূম কালচারাল অ্যাকাডেমীর সভাপতি হংসেশ্বর মাহাতো বলেন, জঙ্গলমহলের মোট চার জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ঝুমুর শিল্পকে ভিন্ন মাত্রা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালাটি হবে তিন দিন ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, মানভূম কালচারাল অ্যাকাডেমির সভাপতি হংসেশ্বর মাহাতো,পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পিন্দাড়ে পলাশের বন ঝুমুর গানের রচয়িতা তথা বিশিষ্ট ঝুমুর শিল্পী সুনীল মাহাতো, নাচনি শিল্পী পস্তুবালা দেবী সহ অন্যান্য শিল্পীরা।

Post Comment