insta logo
Loading ...
×

বোরোতে বজ্রপাতে মৃত্যু মহিলার, জখম ৪

বোরোতে বজ্রপাতে মৃত্যু মহিলার, জখম ৪

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

ইটভাটায় কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। জখম হন চারজন। বৃহস্পতিবার সকালের দিকে আচমকা মেঘ কালো করে বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। ওই প্রাকৃতিক ঝঞ্ঝাতেই বোরো থানার আঁকরোতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বজ্রপাতে মৃত মহিলার নাম জবা মুদি (৩১)। তার বাড়ি বোরো থানার আঁকরোর মুদিডিতে। এই ঘটনায় জখম হন সুমি মুদি, সুরা মুর্মু, প্রকাশ কর্মকার ও বাসন্তি মুদি। এদের চিকিৎসা চলছে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এদিন সকাল থেকেই পুরুলিয়ার আকাশ মেঘলা ছিলো। সেই সঙ্গে হচ্ছিল বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠে।

Post Comment