নিজস্ব প্রতিনিধি, বোরো:
রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলো এক নাবালিকা। বাড়ি থেকে বার হয়ে আর বাড়ি ফেরেনি সে। বাড়ির লোকের সন্দেহ কেউ বা কারা ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়েছে। রবিবার তার পরিবার পুরুলিয়ার বোরো থানায় অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছে শনিবার দুপুরে পঞ্চদশী ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সন্ধ্যা পার হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। খোঁজ না পাওয়ায় তারা থানার দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।











Post Comment