নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পিকআপ ভ্যান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বলরামপুর থানার কাশবহাল সংলগ্ন এলাকায় বলরামপুর-বাঘমুন্ডি ৪ নম্বর রাজ্য সড়কের উপর। এদিন লোহার রড ও সিমেন্ট বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ির ক্ষমতার তুলনায় অতিরিক্ত মাল বোঝাই করে গাড়িটি যাচ্ছিল। অন্যদিকে অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে উল্টে যায়।
গাড়িতে চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে এই দুর্ঘটনায় গুরুতর আহত হন পুটু মাছুয়ার ও বিরেন মাছুয়ার। তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে পুলিশ। নিয়ে যাওয়া হয় বাঁশগড় গ্ৰামীন হাসপাতলে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য ঝাড়খন্ডের জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। গাড়ির চালক সুরজিত গঁরাই অবশ্য অল্প আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে এই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা ঝাড়খণ্ডের নিমডি থানার অন্তর্গত আদারডি এবং রঘুনাথপুর এলাকার বাসিন্দা।








Post Comment