insta logo
Loading ...
×

ভুতুড়ে কাণ্ড! স্কুটিতে আগুন

ভুতুড়ে কাণ্ড! স্কুটিতে আগুন

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

বলা নেই কওয়া নেই চলন্ত স্কুটিতে ধরে গেল ভয়াবহ আগুন। বরাতজোরে প্রাণে বাঁচলেন চালক ও তাঁর স্ত্রী! ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়া শহরে। আজ দুপুর দুটো নাগাদ পুরুলিয়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের কসাই মহল্লা মোড়ে ঘটেছে এমন ভুতুড়ে ঘটনা। পুরুলিয়া শহরের রাজা বাঁধ এলাকার বাসিন্দা দীনেশ চট্টরাজ তাঁর স্ত্রীকে নিয়ে স্কুটিতে বার হয়েছিলেন। হঠাৎই স্কুটি যখন পুরুলিয়া শহরের কসাই মহল্লা পার করছে, তখন তাতে আগুন ধরে যায়।
কোনমতে গাড়ি ছেড়ে প্রাণ বাঁচান গাড়ির চালক এবং তার স্ত্রী। পাশের বাড়ি থেকে মোটর চালিয়ে পাম্প থেকে জল তুলে আগুন নেভানো হয়। এই কাজে হাত লাগান এলাকাবাসীরাও। ঘটনাস্থলে উপস্থিত হয় পুরুলিয়া দমকল বাহিনী এবং পুরুলিয়া সদর থানার পুলিশ। ততক্ষণে স্কুটিটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণের জন্য যাতায়াত বন্ধ হয়ে যায় ওই রাস্তাতে। পুড়ে যাওয়া স্কুটির অবশিষ্টাংশ টোটোতে করে বাড়ি নিয়ে যান স্কুটি মালিক।

Post Comment