ব্রেকিং :
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
কুম্ভ মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রয়াগ কাড়লো পুরুলিয়ার ৩ গৃহবধূর প্রাণ। দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ প্রয়াগরাজেই। গত পরশু রবিবার পুরুলিয়ার টামনা থানার চাকলতোড় হাসপাতাল মোড় থেকে কুম্ভ স্নানের উদ্দেশে একটি বাস ছেড়েছিল।

ওই বাসে প্রায় ৬০ জন তীর্থযাত্রী কুম্ভের উদ্দেশে গিয়েছিলেন। আজ মঙ্গলবার ভোরে বাসটি প্রয়াগরাজে পৌঁছায়। সেখানে নির্দিষ্ট জায়গায় বাসটি পার্কিং করার পর সবাই হাতমুখ ধুচ্ছিলেন।

ওই সময় তিন গৃহবধূ রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। রাস্তা পার করার সময় একটি লরি তাদের তিনজনকেই ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতারা হলেন জাগরী মাহাতো (৪৫), আলপনা মাহাতো (৪৪) ও কুন্তী মাহাতো (৬৫)। তাঁদের তিনজনেরই বাড়ি টামনা থানার গোপলাডি গ্রামে। ঘটনার খবর পেতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।










Post Comment