অমরেশ দত্ত, মানবাজার:
মানবাজার মডার্ন পাবলিক স্কুলের সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জন সুষ্ঠুভাবে সম্পন্ন হল। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাতে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকারা প্রত্যেকে অংশগ্রহণ করেন। সরস্বতী পুজোর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাস্তায় উত্তেজনা বা অসুবিধা না ঘটে সে দিকেই সদা তৎপর ছিল মানবাজার পুলিশ প্রশাসন।

পাশাপাশি এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে চলে জমিয়ে খাওয়া দাওয়া। মেনুতে ছিল ফ্রাইডরাইস, চানা মশলা, মাংস ও চাটনি।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের সহায়তায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।











Post Comment