insta logo
Loading ...
×

মাধ্যমিক পরীক্ষার্থী অপহরণ

মাধ্যমিক পরীক্ষার্থী অপহরণ

নিজস্ব প্রতিনিধি , মানবাজার ও বলরামপুর :

মাধ্যমিক পরীক্ষার্থী সহ দুই নাবালিকা নিখোঁজ হয়ে গেলো পুরুলিয়ার দুটি পৃথক থানা এলাকায়। রবিবার মানবাজার ও বলরামপুর থানায় উভয় পরিবারের তরফে দুটি অপহরণের মামলা রুজু করা হয়েছে।

মানবাজার থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা বছর ১৪র এক মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরী শনিবার দুপুরে কাগজপত্র জেরক্স করানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। তার পরিবার মানবাজার থানায় অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে একটি অপহরণের অভিযোগ দায়ের করে।
রবিবারই এক যুবকের বিরুদ্ধে বলরামপুর থানায় নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করে এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন রবিবার দুপুরে তার মেয়ে গ্রামের একটি পুকুরে স্নান করার জন্য গিয়েছিল। আর সেখান থেকে টামনা এলাকার এক যুবক অসৎ উদ্দেশ্য নিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে চলে যায়। সোমবার রাত পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি।

Post Comment