insta logo
Loading ...
×

বাইক থেকে পড়ে মৃত্যু যুবকের

বাইক থেকে পড়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি , বাঘমুন্ডি :

মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো বাঘমুন্ডি। বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার বাঘমুন্ডিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপেশ মাহাত (৪০)। তার বাড়ি বাঘমুন্ডিতে। বুধবার মোটরবাইক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় সে। এলাকার মানুষজন দেখতে পেয়ে তাকে প্রথমে পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Post Comment