অমরেশ দত্ত, মানবাজার :
সাত সকালেই বাবলা গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মানবাজার থানা এলাকায়। মঙ্গলবার সকালে মানবাজার বাইপাস রোড সংলগ্ন মাঠের মধ্যে বাবলা গাছে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। মানবাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহটি উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম পার্থ বাউরী (২৯)। বাড়ি পুঞ্চা থানার নরেন্দ্রপুর এলাকায়। ওই যুবক মানবাজারের মাঝকুলিতে শ্বশুর বাড়িতে থাকতেন। পুলিশ জানিয়েছে শুরু হয়েছে তদন্ত।











Post Comment