নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
নিতুড়িয়ায় বেআইনি নকল বিদেশি মদের কারখানা চক্রে গ্রেফতার আরও ছয়। ধৃতদের মধ্যে একজনের বাড়ি পুরুলিয়ার জয়পুর থানা এলাকায়, এক জন বিহার ও চার জন ঝাড়খন্ডের বাসিন্দা। এখনও পর্যন্ত এই কাণ্ডে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৩০ জানুয়ারি। সেদিন রাতে নিতুড়িয়া থানার সরবড়ি গ্রামের একটি গোডাউনে হানা দিয়ে চমকে যায় পুলিশ। দেখে বড়ো আকারে বেআইনি নকল বিদেশি মদের কারখানা চলছে সেখানে। ঘটনাস্থল থেকে সেদিন এক নাবালিকাকে উদ্ধার করার পাশাপশি চার জন মহিলা ও চারজন পুরুষকে গ্রেফতার করা হয়। ওই কারখানা থেকে উদ্ধার হয় ৭৫ হাজার বোতল নকল বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম। চার জনকে হেফাজতে নিয়ে জেরা করে আন্তঃরাজ্য চক্রের হদিশ মেলে। আর সেই তথ্য থেকেই আরও চারজনকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিশ হেফাজত হয়।











Post Comment