নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
কেন স্কুলে হবে না সরস্বতী পূজা? এমন অভিযোগ তুলে বিদ্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ। হলো সরস্বতী পুজো। ঘটনাটি ঘটেছে সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডি থানার শ্রাবণডি প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামবাসীদের অভিযোগ ,রবিবার স্কুলে সরস্বতী প্রতিমা নিয়ে আসেননি শিক্ষকরা। সোমবার সকাল থেকে তারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে এক সহশিক্ষক স্কুলে এসে পৌঁছালে তাঁকে ঘিরেই চলে বিক্ষোভ। ঘটনাস্থলে আসে বাঘমুন্ডি থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি চাপে পড়ে স্কুলে প্রতিমা কিনে এনে পুজো করা হয়।











Post Comment