দেবীলাল মাহাত, আড়শা:
নতুন বছরের প্রথমেই শুরু হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। জেলার বিভিন্ন প্রান্তের মতো আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল ‘দুয়ারে সরকার ‘ শিবির। বৃহস্পতিবার বেলডি গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকারের শিবিরটি অনুষ্ঠিত হয় গৌরাদাগ হাইস্কুলে। আড়শা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, জয় জোহার, বার্ধক্য ভাতা সহ মোট ৩৭টি পরিষেবা নিয়ে “দুয়ারে সরকার ” শিবির অনুষ্ঠিত হয়েছে। পরিষেবা নিতে আসা মানুষদের যাতে অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন প্রকল্পের আলাদা আলাদা ক্যাম্প করা হয়েছিল।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সকল সুবিধা যাতে সহজে পেতে পারেন মানুষ, সেই লক্ষ্য নিয়ে ২০২০ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এর মাধ্যমে সমস্ত সরকারি প্রকল্পকে এক ছাদের তলায় নিয়ে এসেছিল রাজ্য সরকার। তারপর থেকেই নিয়মিত ‘দুয়ারে সরকার’ শিবির করে আসছে রাজ্য সরকার।











Post Comment