insta logo
Loading ...
×

পাঁচিল টপকে হোস্টেল থেকে পালাল ৪ খুদে, উদ্ধার

পাঁচিল টপকে হোস্টেল থেকে পালাল ৪ খুদে, উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

পড়া না করলে বকেন শিক্ষকেরা। ভয়ে আবাসিক স্কুল থেকে পালিয়ে গিয়েছিল চার খুদে পড়ুয়া। তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। রোমাঞ্চকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। পুরুলিয়া জেলার হুড়া থানা এলাকায়। সোমবার রাতে পুলিশ খবর পায় ফুটিয়ারি এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুল থেকে চার পড়ুয়া নিখোঁজ হয়ে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তল্লাশি শুরু করে হুড়া থানার পুলিশ। মধ্য রাতে চারজনকে উদ্ধার করা হয় হুড়া থানার লধুড়কা মোড় থেকে। পুলিশ জানিয়েছে চার জনেরই বয়স ১১-১২ বছরের মধ্যে। সোমবার রাতে খাবার পর না ঘুমিয়ে পাঁচিল টপকে পালিয়ে যায় ওই চার পড়ুয়া। মঙ্গলবার উদ্ধার হওয়া ওই চার বালককে শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Post Comment