দেবীলাল মাহাত, আড়শা:
বদলি হলেন আড়শার বিডিও গোপাল সরকার। নতুন বিডিও হয়ে এলেন আইএএস মইন আহম্মদ। আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার জেলার অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে যোগ দিয়েছেন ।আজকে বিদায়ী বিডিও গোপাল সরকারকে আড়শা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। উল্লেখ্য এক বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে আড়শা ব্লকের মানুষের মন জয় করে নিয়েছিলেন বিদায়ী বিডিও গোপাল সরকার।










Post Comment