সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
পূর্বেই বলেছিলেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জেলায় রক্তের সংকট মেটাতে তৎপর থাকবে পুলিশ। সেই কথা আবার সত্য প্রমাণিত হলো পুলিশের ‘উৎসর্গ’ উদ্যোগে। শনিবার বরাবাজার থানার সিন্দ্রি পুলিশ ক্যাম্পে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। স্থানীয় বাসিন্দাদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এদিন। কম্বল বিতরণ করা হয় এলাকার দুঃস্থ মানুষজনের মধ্যে। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভীমরাও। পুলিশ সূত্রে জানা গেছে এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন ৩৭ জন। চক্ষু পরীক্ষা করা হয়েছে ৭৫ জনের। তার মধ্যে ছানি অপারেশন করার জন্য নির্বাচিত হয়েছেন ১০ জন। তাদের বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে পুলিশ।











Post Comment