নিজস্ব প্রতিনিধি, হুড়া:
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে জলাশয়ে পড়ল এক যুবক। আর তার জেরে মৃত্যু হল তার। বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়া থানার পালগাঁ গ্রামের কাছে। মৃতের নাম শুভেন্দু হেমব্রম (২৫)। তার বাড়ি হুড়া থানার দরিয়াকাটা গ্রামে। হুড়ার নিমতল থেকে কাশিপুর সড়ক ধরে বাইক নিয়ে যাচ্ছিল ওই যুবক। পালগাঁ গ্রামের অদূরে একটি বাঁকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি সে। খবর পাওয়ার পর হুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।










Post Comment