বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
পারিবারিক অশান্তি।আর তারই জেরে স্বামীর হাতে খুন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার মালতি গ্রামে। বুধবার নিজের বাড়ি থেকে বিমলা সিং সর্দার (৩০) এর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রে মৃতার স্বামী লক্ষ্মণ সিং সর্দার তাকে মারধর করে। আশপাশের মানুষজন কান্নাকাটির আওয়াজ শুনতে পান। বুধবার প্রতিবেশীরা জানতে পারেন লক্ষ্মণ তার স্ত্রীকে গলা টিপে খুন করেছে। এদিন বিকেলে খবর দেওয়া হয় বলরামপুর থানায়। মালতি গ্রামে মৃতার বাড়ি পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। বাড়ি থেকে তাকে বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ লক্ষ্মণ সিং সর্দারকে আটক করেছে। অন্যদিকে বিমলা সিং সর্দারের মৃতদেহটি বৃহস্পতিবার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।










Post Comment