নিজস্ব প্রতিনিধি, হুড়া :
দুই বাইকের মুখোমুখি সংঘাত। জখম ৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে লালপুর – পুঞ্চা রাস্তায় হুড়া থানার বড়গ্রাম মোড়ের কাছে। মানবাজার থানা এলাকার বাসিন্দা বাইক আরোহী বাবা, ছেলে ও তাদের এক আত্মীয় এবং অন্য বাইকে পুঞ্চা থানার বাসিন্দা দুই আরোহী সংঘাতের জেরে ছিটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের হুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। প্রত্যেকেরই আঘাত গুরুতর হওয়ার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের প্রত্যেককে রেফার করেন।











Post Comment