বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
টামনা থানা এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে এক দুধ বিক্রেতা যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে টামনা থানার পুলিশ।সোমবার তাদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। শনিবার রাতভর নিখোঁজ থাকার পর রবিবার দেহ উদ্ধারের পরেই মৃত যুবক রাহুল যাদবের বাবা উপেন্দ্র যাদব এবং মামা হরে রাম যাদব স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে সংবাদমাধ্যমে গুরুতর অভিযোগ তোলেন। পরবর্তী সময়ে মৃত যুবকের পরিবারের তরফ থেকে টামনা থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
ওই লিখিত অভিযোগের ভিত্তিতে ভূষণ গরাই এবং নমিতা গরাই নামের দম্পতিকে গ্রেফতার করে টামনা থানার পুলিশ।










Post Comment