insta logo
Loading ...
×

কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক

কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি , বরাবাজার:

রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক নাবালিকার শ্লীলতাহানি। অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম দীনেশ মাঝি। তার বাড়ি বরাবাজার থানার কুটরা বস্তিতে। সোমবার নির্যাতিতা কিশোরীর বাবা পুলিশকে জানান রবিবার রাতে তার বছর ১৫ নাবালিকা কন্যা বাড়িতে ঘুমিয়েছিল। তখন তার ওপর চড়াও হয় ওই যুবক। তার চিৎকারে সে পালায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফেরার ছিল। বৃহস্পতিবার সে বাড়ি এলে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment