নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বাড়িতে ঢুকে এক নাবালিকার শ্লীলতাহানি। এমনই অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগক্রমে পকসো আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পুরুলিয়া জেলার বরাবাজার থানার একটি গ্রামে। নিজের বাড়িতে ঘুমিয়েছিল ১৫ বছরের এক কিশোরী। মধ্য রাতে প্রতিবেশী এক যুবক তার ঘরে ঢুকে পড়ে। অসৎ উদ্দেশ্যে নিয়ে সে ঘুমিয়ে থাকা কিশোরীকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। মঙ্গলবার নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়। এদিনই পুরুলিয়া জেলা আদালতের ম্যাজিস্ট্রেট তার গোপন জবানবন্দি নেন। পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক যুবকের খোঁজে তল্লাশি চলছে।











Post Comment