insta logo
Loading ...
×

কুয়োয় ঝাঁপ, মৃত কিশোরীর

কুয়োয় ঝাঁপ, মৃত কিশোরীর

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর : কুয়ো থেকে উদ্ধার এক কিশোরীর মৃতদেহ। চাঞ্চল্য পুরুলিয়ার রঘুনাথপুর থানার রক্ষতপুর গ্রামে। মৃতার নাম বর্ষা নন্দী (১৫)। শনিবার সন্ধ্যায় পারিবারিক ঝগড়ার জেরে কুয়োয় ঝাঁপ দেয় ওই কিশোরী। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকের আর কিছুই করার ছিল না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

Post Comment