insta logo
Loading ...
×

সেতুর নিচে ভাসমান মহিলার দেহ, মৃত্যু ঘিরে রহস্য

সেতুর নিচে ভাসমান মহিলার দেহ, মৃত্যু ঘিরে রহস্য

অমরেশ দত্ত, মানবাজার :

বুধপুর ব্রিজের নিচে ভাসমান দেহ। ঘটনায় চাঞ্চল্য মানবাজার মহকুমা এলাকায়। রবিবার সকালে মানবাজার শহরের অদূরে কাঁসাই নদীর নিচে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার ও পুঞ্চা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়াঙ্কা মাহাত (২৪)। তার শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা থানার বিড়রা। ওই থানা এলাকার গেরুয়াল গ্রামে তার বাপের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে মানবাজার থানা এলাকার বেঁচাবনী গ্রামে নিজের মামাবাড়ি থেকেই তিনি পড়াশোনা করেছেন। চার বছর আগে তার বিয়ে হয়। শনিবার স্বামীর সঙ্গে দুবছরের সন্তানকে নিয়ে বেঁচাবনী গ্রামে আসেন। আর তার এক দিন পরেই নদী থেকে ওই বধূর মৃতদেহ উদ্ধার হয়। এদিন ম্যাজিস্ট্রেট পর্যায়ে দেহটি সুরত হাল করা হয়।

Post Comment