insta logo
Loading ...
×

ঘুম পাড়ানি গুলিতে কাবু বাঘিনী, ফিরে যাচ্ছে নিজের ঘরে

ঘুম পাড়ানি গুলিতে কাবু বাঘিনী, ফিরে যাচ্ছে নিজের ঘরে

সুজয় দত্ত ও অমরেশ দত্ত :

অবশেষে ৬ নং ঘুমপাড়ানি গুলিতে কাবু সিমলিপালের বাঘিনী জিনাত ওরফে গঙ্গা। রবিবার বিকালে বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডি এলাকায় তাকে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। গায়ে লেগেছে গুলি। ঘুমিয়ে পড়েছে বাঘিনী। তাকে এদিনই ওখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে নিজের বাড়ি ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের অরণ্যে৷

পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা থেকে মানবাজার ২ নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি, পাঈসাগড়া ও ডাঙ্গরডি গ্রামের পার্শ্ববর্তী জঙ্গল এলাকায় অবস্থান করছিল বাঘিনি জ়িনাত। ডেরা পাল্টে মানবাজার ১নং ব্লকের ধানাড়া অঞ্চলে লাপাং থেকে বাঁকুড়ার রানীবাঁধ থানার গোপালপুর জঙ্গল এলাকায় চলে গিয়েছিল সে।আজ রবিবার সেখানেই ধরা পড়ল বাঘিনী।

টানা ৮ দিন ধরে বন দফতরকে নাস্তানাবুদ করে তুলেছিল জিনাত। ২২ তারিখ রবিবার থেকে ২৯ তারিখ রবিবার।

গতকাল শনিবারই বাঘিনীকে বাগে পেয়েছিল বন দফতর। ছোঁড়া হয়েছিল একেরপর এক ঘুমপাড়ানি গুলি৷ শেষ মুহূর্তে জিনাত সরে যাওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয় সেগুলি। আজ সকাল থেকে মরণপণ করে নেমেছিল বন দফতর। বন্ধুকের গুলিতে কাবু না হলেও জালের ঘেরাটোপে এখনও রয়েছে বাঘিনী।
যে আয়তনের মধ্যে জালটিকে ঘেরানো হয়েছিল সেই জাল টিকে ছোট করা হয়েছিল।এই ঘেরাটোপেই ছিল বাঘিনী জিনাত। শেষে ৬ নং গুলিটি জিনাতের গায়ে লাগে।

জিনাতের যাতায়াত

◾১৫ নভেম্বর, ২০২৪
মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জ়িনতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েক দিন পরে রেডিয়ো কলার পরানো হয়।

◾ ২৪ নভেম্বর,২০২৪
জিনাতকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল।

◾২৮ নভেম্বর, ২০২৪
ঝাড়খণ্ডের দিকে হাঁটতে থাকে সে। কয়েক দিন ঝাড়খণ্ড ঘুরে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে।

◾২২ ডিসেম্বর, ২০২৪
ঝাড়গ্রাম থেকে বাঘিনি ঢুকে পড়ে পুরুলিয়ারা বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে।

◾২৭ ডিসেম্বর, ২০২৪
জিনাতের অবস্থান পুরুলিয়া জেলার মানবাজার ২ নং ব্লকের ডাঙরডি মোড়ের পাশে ধরমপুরের পাইসাগড়া জঙ্গলে।

◾২৮ ডিসেম্বর, ২০২৪

মানবাজার ১ নং ব্লকের ধানাড়া হয়ে বাঁকুড়ার রানিবাঁধের গোপালপুর জঙ্গলে জিনাত৷ তাকে নেট দিয়ে ঘিরে ফেলা হয়। করা হয় ঘুম পাড়ানি গুলি। লক্ষ্যভ্রষ্ট হয়।

◾২৯ ডিসেম্বর, ২০২৪

অবশেষে ৬ নং ঘুমপাড়ানি গুলিতে কাবু সিমলিপালের বাঘিনী জিনাত ওরফে গঙ্গা। রবিবার বিকালে বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডি এলাকায় তাকে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। গায়ে লেগেছে গুলি। ঘুমিয়ে পড়েছে বাঘিনী। তাকে এদিনই ওখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে নিজের বাড়ি।

Post Comment