insta logo
Loading ...
×

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বলরামপুরে

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর : গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বলরামপুর থানার কানা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বিনতা পরামানিক (২৮)। মৃতার শ্বশুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাড়ির মধ্যেই ওই গৃহবধূকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তারা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলরামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment