নিজস্ব প্রতিনিধি, মানবাজার: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার বামনি- মাঝিহিড়া অঞ্চলের কদমা মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চকিয়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাহাতো (২৬) মোটর বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক স্তম্ভে ধাক্কা দিলে গুরুতর জখম হন। পরবর্তীকালে মানবাজার থানার পুলিশ জখম ওই যুবককে মানবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।











Post Comment