নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার বিশেষ উদ্যোগ। রাজ্য সরকারের ও সমবায় দফতরের উদ্যোগে জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতির পরিচালনায় সমবায় সমিতির স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যাদের চারটি বিষয়ে একমাস ধরে দেওয়া হলো প্রশিক্ষণ। এম্ব্রয়ডারি, টেলারিং, মোমবাতি তৈরি এবং বিউটিশিয়ান এই চারটি বিষয়ে দেওয়া হয় প্রশিক্ষণ।

বৃহস্পতিবার ছিল শিবিরের শেষ দিন। শিবির শেষে প্রশিক্ষণরতা মহিলাদের দেওয়া হয় শংসাপত্র, দেওয়া হয় স্টাইপেন্ড৷ জয়পুর সমবায় সমিতির সভা ঘরে উপস্থিত পরিদর্শক অরিজিৎ লাই , পুরুলিয়া হেড কোয়ার্টার সমবায় পরিদর্শক অজয় গোস্বামী, জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার অয়ন মুখার্জী, ক্যাশিয়ার চক্রধর কৈবর্ত সহ সমবায় সমিতির কর্মীবৃন্দ।









Post Comment