নিজস্ব প্রতিনিধি, হুড়া: বছর ১৫র নিখোঁজ এক নাবালিকাকে উদ্ধার করল পুরুলিয়া জেলার হুড়া থানার পুলিশ। সোমবার পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়েছে। শনিবার হুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নিখোঁজ নাবালিকার পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছিলেন শুক্রবার বিকেলে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। ওই পরিবার অনুমান ছিল ওই নাবালিকাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে।
উদ্ধার করার পর ডাক্তারি পরীক্ষার পাশাপশি ওই নাবালিকা পুরুলিয়া আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। পরে তাকে সরকারি হোমে পাঠানো হয়।
নাবালিকা উদ্ধার, গোপন জবানবন্দি
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.











Post Comment