তাপস কুইরি, বাঘমুণ্ডি :
প্লাটিনাম জয়ন্তীর ঔজ্জ্বল্যে ঝলমলে হয়ে উঠল বাঘমুণ্ডি ব্লকের ঐতিহ্যবাহী বুড়দা হাইস্কুল। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে
মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হলো। শীতের পরশ গায়ে মেখে প্রভাত ফেরীর মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠান। পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত, অতিথি বরণ, মহিলা ছৌ নৃত্য, বিভিন্ন গান নৃত্য পরিবেশন সহ একঝাঁক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। তাছাড়াও এই বিশেষ দিনে বিশদ বক্তব্য রাখা হয়।

স্কুল চত্বরে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক, বাঘমুন্ডির বিডিও আর্য তা, অবর বিদ্যালয় পরিদর্শক সাধন সর্দার ও অভিষেক পাল, জাতীয় শিক্ষক নিবারণ চন্দ্র মাহাতো, বুড়দা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র গরাই, সভাপতি মুরলী মোহন মেহেতা, শিক্ষক ডঃ সোমনাথ কুইরী সহ বাঘমুন্ডি এলাকার বিভিন্ন স্কুলের থেকে আগত প্রাক্তন ও বর্তমান শিক্ষকগণ প্রমুখ।









Post Comment