insta logo
Loading ...
×

যুব উৎসব পুরুলিয়ার পুঞ্চায়

যুব উৎসব পুরুলিয়ার পুঞ্চায়

অমরেশ দত্ত, পুঞ্চা:

সেই করোনা কাল থেকে বন্ধ রাজ্য সরকারের ঐতিহ্যবাহী যুব উৎসব।
ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ পুরুলিয়া জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ও মে আই হেল্প ইউ গ্রুপের সহযোগিতায় পুঞ্চা ব্লকের নপাড়া হাইস্কুলে অনুষ্ঠিত হলো জেলা যুব উৎসব ২০২৪।বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নপাড়া হাই স্কুলের সভাগৃহে যুব উৎসবের সূচনা করা হয়। এদিন যুব উৎসব উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের। মোট ৭ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন হস্ত শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞান চেতনা বিকাশের জন্য বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করে পুরুলিয়া জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা নেহেরু যুবক কেন্দ্রের যুব আধিকারিক মাধুরী টোপ্পো,মে আই হেল্প ইউ গ্রুপের সভাপতি অমিতাভ মিশ্র,নপাড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখদেব মাহাতো সহ বিশিষ্ট জনেরা।

Post Comment