insta logo
Loading ...
×

টাকা তুলতে গিয়ে নিখোঁজ কিশোরী

টাকা তুলতে গিয়ে নিখোঁজ কিশোরী

নিজস্ব প্রতিনিধি, হুড়া: ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে আর ফিরে এলো না কিশোরী। তার নিরুদ্দেশ ঘিরে ঘনিয়েছে রহস্য। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার হুড়ায়। পরিবারের অভিযোগ, কিশোরীকে ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে। শুক্রবার দায়ের হয়েছে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ওই কিশোরী ব্যাংক থেকে টাকা তুলতে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সন্ধ্যা পার হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। শুরু হয় খোঁজ। শুক্রবার বিকেল পর্যন্ত ওই নাবালিকার কোনো খোঁজ না মেলায় হুড়া থানার দ্বারস্থ হন পরিবারের লোকজন।অপহরণের মামলা রুজু করেছে হুড়া থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Post Comment