insta logo
Loading ...
×

বাপের বাড়িতে এসে বধূকে পিটিয়ে গেল শ্বশুরবাড়ির লোকেরা

বাপের বাড়িতে এসে বধূকে পিটিয়ে গেল শ্বশুরবাড়ির লোকেরা

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: শ্বশুর বাড়িতে নির্যাতন তো চলতই, রেহাই মিলল না বাপের বাড়িতে এসেও। সেখানেও এসে গৃহবধূকে পিটিয়ে গেল শ্বশুরবাড়ির লোকেরা। বিয়ের এক বছর পার হতে না হতেই শ্বশুর বাড়িতে মাত্রাতিরিক্ত অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই গৃহবধূ । সেখানেও স্বামী সহ শ্বশুর বাড়ির অন্যান্যরা এসে ওই তাকে মারধর করছে বলে অভিযোগ। শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি থানায় দায়ের অভিযোগ। নির্যাতিতা গৃহবধূ অভিযোগে জানিয়েছেন ২০২৩ দলের এপ্রিল মাসে ঝাড়খণ্ডের এক যুবকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর ভালো ভাবেই ঘর সংসার করছিলেন তারা। বছর ঘুরতে না ঘুরতেই সেই সুখের সংসারে লাগে অশান্তির আঁচ। গৃহবধূর অভিযোগ, অকারণে তার উপর স্বামী সহ শ্বশুর বাড়ির বাকিরা গালিগালাজ থেকে মারধর শুরু করে। দিন দিন অত্যাচার বাড়তে থাকায় এ বছর মে মাসে বাঘমুন্ডিতে বাপের বাড়িতে চলে আসেন তিনি। অভিযুক্তরা এখানেও এসে তাকে মারধর করছে বলে নির্যাতিতার দাবি।বধূ নির্যাতনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।

Post Comment